নারী সমাজ আগামী জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামকে প্রত্যাখ্যান করবে: দুলু

0
34
নারী অধিকার নিয়ে জামায়াত নেতার বক্তব্য দুঃখজনক: নাটোরে রুহুল কুদ্দুস তালুকদার দুলু / ছবি -এই বাংলা

নাটোর প্রতিনিধি


বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ইসলাম নারীদের সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দিয়েছে। অথচ জামায়াতে ইসলামীর আমির নারীদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ত্রিমহনী বাজারে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, একটি রাষ্ট্রে নারী ও পুরুষের সংখ্যা প্রায় সমান। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) নিজ জীবনে নারী সমাজকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। অথচ আজ নারীদের সমান অধিকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও বলেন, এই ধরনের বক্তব্যের কারণে সারা দেশে নারী সমাজ ক্ষুব্ধ ও বিক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা মনে করছে, এরা ক্ষমতায় গেলে নারীদের সামাজিক ও নাগরিক অধিকার হরণ করা হবে। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারী সমাজ জামায়াতে ইসলামকে প্রত্যাখ্যান করবে বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here