
নাটোর প্রতিনিধি :
নাটোর-২ (সদর) আসনে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর পক্ষে মহিলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের মাদ্রাসা মোড় গোলচত্বর থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চল মহিলা জামায়াতের সহকারী পরিচালক মোস্তা জিয়া বানু, নাটোর জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহনাজ শেলী এবং জেলা সহকারী সেক্রেটারি জবাইদা কাকন লিপি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বক্তারা বলেন, নারীর প্রকৃত সম্মান ও মর্যাদা একমাত্র ইসলামই নিশ্চিত করতে পারে। একটি গোষ্ঠী ইসলাম ও নারীর অধিকার বিষয়ে অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, কিন্তু আজকের সচেতন নারী সমাজ সে অপচেষ্টা প্রত্যাখ্যান করছে। আজকের এই বিশাল নারী শোভাযাত্রাই তার প্রমাণ।
তারা আরও বলেন, ইসলামের ইতিহাসে নারী সমাজ সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে অগ্রণী ভূমিকা পালন করেছে। একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে নারীরাই সবচেয়ে বেশি সম্মান, নিরাপত্তা ও মর্যাদা লাভ করবে।
এ সময় বক্তারা সকল মা-বোনদের সব ভেদাভেদ ভুলে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান।
এই বাংলা/এমএস
টপিক
