নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুর পক্ষে ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করতে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।
বুধবার সন্ধ্যায় নাগরপুর সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বাবনাপাড়া বেপারি পাড়া দাখিল মাদ্রাসার সামনে থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি সদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দোকানে দোকানে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন, ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং লিফলেট বিতরণ করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মিছিলে উপজেলা বিএনপির সহ-সভাপতি শিব শংকর সূত্রধর, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, সদস্য মো. জাকির হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো. আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা মোস্তফাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
নেতাকর্মীরা বলেন, রবিউল আওয়াল লাভলু নির্বাচিত হলে নাগরপুর ও দেলদুয়ার এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি কার্যকর ভূমিকা রাখবেন। মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
এই বাংলা/এমএস
টপিক

