নাটোর সদর-২ আসনে জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা

0
37
নাটোর-২ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক ইউনুস আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নাটোর-২ আসনের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

বুধবার নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকায় অবস্থিত নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের সামনে ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরেন।

ইশতেহারে অধ্যাপক ইউনুস আলী নাটোর-২ আসনের সার্বিক উন্নয়নের রূপরেখা উপস্থাপন করেন। তিনি বলেন, কৃষি খাতের উন্নয়ন, নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্য ও চিকিৎসাসেবার মানোন্নয়নসহ সব খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে। একই সঙ্গে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও বলেন, “জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়েই এলাকার উন্নয়নে কাজ করা হবে।”

ইশতেহার ঘোষণার সময় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা অধ্যাপক ইউনুস আলীর পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here