কুড়িগ্রাম-১ আসনে দুই প্রার্থীকে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের কারণে শোকজ

0
138
নির্বাচন কমিশন (ইসি) / ছবি - সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি :


কুড়িগ্রাম-১ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে দুই প্রার্থীকে নির্বাচন পূর্ব আচরণ বিধি লঙ্ঘন এবং নির্বাচনি অপরাধের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি জানায়, আগামী ১ ফেব্রুয়ারি কমিটির অস্থায়ী কার্যালয়ে (৭০১,৭০২ চীফ জুডিশিয়াল আদালত ভবন, কুড়িগ্রাম) জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমানকে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, নাগেশ্বরী পৌরসভার ৮নং ওয়ার্ডের হাশেম বাজার পশ্চিম পয়রাডাঙ্গা আলিম মাদরাসায় শিশু শিক্ষার্থীদের সামনে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে শ্লোগান দেওয়া হয় এবং বিভিন্ন সমাবেশ, মিছিল ও সভায় রঙিন ব্যানার ব্যবহার করা হয়। ওই ঘটনায় প্রার্থী স্বয়ং উপস্থিত ছিলেন। এ বিষয়ে ৩০ জানুয়ারি ভিডিওসহ অভিযোগ দায়ের করেছেন আরিফুল ইসলাম ইসলাম জয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অপরদিকে, ২৬ জানুয়ারি বিএনপির প্রধান নির্বাচনী এজেন্ট মোঃ আজহারুল ইসলাম জাতীয় পার্টির প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ করেন, তিনি বিভিন্ন জনসভা ও উঠান বৈঠকে প্রকাশ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরিচিত নেতা, কর্মী ও সমর্থকদের পুনর্বসনের আশ্বাস দিয়ে রাজনৈতিক সমর্থন আদায়ের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য প্রদান করেছেন।

এই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি উভয় প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here