নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুক্রবার বিকেলে শেষ হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার সকালে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন গণমাধ্যমের মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। আলোচনায় বক্তব্য রাখেন ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার বাহারাম খান এবং নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন জানান, প্রশিক্ষণের প্রথম দিনে রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেন বাংলামেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল।
প্রশিক্ষণে ভুয়া তথ্য ও অপতথ্য শনাক্তকরণ, গুজব ও প্রোপাগান্ডা মোকাবিলা, ফ্যাক্টচেকিং, নির্বাচনকালীন সাংবাদিকতার নৈতিকতা, হেট স্পিচ, রাজনৈতিক দল ও আচরণবিধি, পাশাপাশি সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
এই বাংলা/এমএস
টপিক

