উন্নয়ন ও সম্প্রীতির পিরোজপুর গড়তে চাই: শিকদার মল্লিক নির্বাচনী সভায় মাসুদ সাঈদী

0
126
পিরোজপুর-১ আসনে নির্বাচনী প্রচারণায় গণসংযোগ ও সভায় ব্যস্ত জামায়াত প্রার্থী মাসুদ সাঈদী / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :


পিরোজপুর-১ আসনের নির্বাচনী প্রচারণায় গণসংযোগ ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ সাঈদী।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের নন্দিগ্রাম চিত্তরঞ্জন ক্লাবে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি এবং এলাকার উন্নয়ন ও সমস্যা সমাধানে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সাবেক ইউপি সদস্য বাবু দীপক চন্দ্র ডাকুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী বলেন, তিনি পিরোজপুরের মানুষের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চান। তিনি বলেন, শিকদার মল্লিকসহ আশপাশের এলাকার মানুষের কাছ থেকে যে আন্তরিকতা ও ভালোবাসা পাচ্ছেন, তাতে তিনি অনুপ্রাণিত।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও বলেন, নির্বাচন হলো জনগণের মতামত প্রকাশের একটি মাধ্যম। বিজয়ী হলে দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

সভাপতির বক্তব্যে বাবু দীপক চন্দ্র ডাকুয়া বলেন, মাসুদ সাঈদী একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে এলাকায় পরিচিত। সাধারণ মানুষের প্রতি তার আচরণ ও উন্নয়নমুখী চিন্তাভাবনা ভোটারদের আস্থা তৈরি করছে।

নির্বাচনী সভায় উপস্থিত ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয়রা জানান, সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং শান্ত রাজনৈতিক আচরণের কারণে মাসুদ সাঈদী এলাকার মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

সভায় শিকদার মল্লিক ইউনিয়নের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তি, দলীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here