খাগড়াছড়ির দিঘীনালায়ে মহা মৃত্যুঞ্জয় শিব যজ্ঞ অনুষ্ঠিত

0
145
খাগড়াছড়ি দিঘীনালা উপজেলায় মহা মৃত্যুঞ্জয় শিব যজ্ঞ অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :

 

খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলায় সম্প্রতি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন মহা মৃত্যুঞ্জয় শিব যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।

দিঘীনালার অরুণ দাশের নিজ গৃহে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানের পৌরহিত্য ও সার্বিক পরিচালনা করেন চট্টগ্রামের রাউজানস্থিত মা তারা মাতৃ মন্দিরের তারা মায়ের সাধক দেবাংশী মা।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, মহা মৃত্যুঞ্জয় শিব যজ্ঞ অকাল মৃত্যুর আশঙ্কা দূর করে, কঠিন রোগ-শোক ও দুঃখ থেকে মুক্তি দেয় এবং আয়ু, সমৃদ্ধি ও মানসিক শান্তি বৃদ্ধি করে। এই যজ্ঞে মহাদেব শিবের কৃপা লাভের উদ্দেশ্যে বিশেষ মন্ত্রপাঠ, ধ্যান ও হোমযজ্ঞ অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে পবিত্র মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপের মাধ্যমে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা এবং জীবনের সকল ভয়, রোগ ও দোষ দূর করার জন্য প্রার্থনা করা হয়। যজ্ঞস্থলে শিবের ধ্যান, হোম অনুষ্ঠান এবং শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

এ ধর্মীয় আয়োজনে দিঘীনালা উপজেলার বিভিন্ন এলাকা থেকে বহু ভক্ত ও পুণ্যার্থী অংশগ্রহণ করেন। উপস্থিত ভক্তরা বলেন, এ ধরনের ধর্মীয় আয়োজন মানুষের জীবনে শান্তি, ইতিবাচক শক্তি ও আত্মিক প্রশান্তি বয়ে আনে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here