নীলফামারীতে নির্বাচনী জনসভায় সাবেক মেম্বার,শিক্ষক,ব্যবসায়ির বিএনপিতে যোগদান

0
212
নীলফামারীতে নির্বাচনী জনসভায় সাবেক মেম্বার,শিক্ষক,ব্যবসায়ির বিএনপিতে যোগদান / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :

 

নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নে মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে বিএনপির একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি কীর্তনীয়া পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে গোড়গ্রাম ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, সাবেক সভাপতি আ খ ম আলমগীর সরকার, নারী শিশু-১ পাবলিক প্রসিকিউটর আসাদুজ্জামান খান রিনো, কৃষক দলের আহ্বায়ক মগনি মাসুদুল আলম দুলাল, যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী এবং গোড়গ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি দিপু সিদ্দিকী।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, “নীলফামারীকে রংপুর বিভাগের মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে। পরিকল্পনায় রয়েছে বাইপাস সড়ক, বিশ্ববিদ্যালয়, বিনোদন কেন্দ্র এবং অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা। এছাড়া শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির জন্য জনগণের ঘরে ঘরে পৌঁছানো হবে।”

সভায় সাবেক ইউপি সদস্য আকবর আলী, শিক্ষক হুমাউন কবির এবং ব্যবসায়ী জিয়া ইসলাম বিএনপিতে যোগদান করেন। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি উল্লেখযোগ্য ছিল।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here