পিরোজপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

0
133
পিরোজপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :

 

পিরোজপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা-এর আয়োজনে পিরোজপুর সরকারি সোহ্ রাওয়ার্দী কলেজের কনফারেন্স রুমে কর্মশালা শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক আবু সাঈদ ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

পুলিশ সুপার কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্ব অপরিহার্য।” তিনি আরও বলেন, নির্বাচন সংক্রান্ত সকল আইন এবং নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। ভোটকেন্দ্রে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি জানান, “ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি করাই প্রধান লক্ষ্য। প্রিজাইডিং অফিসারসহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত ভূমিকা একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সাহায্য করবে।”

কর্মশালায় জেলার বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কয়েক শতাধিক ভোটগ্রহণ কর্মকর্তা অংশ নেন। দিনব্যাপী প্রশিক্ষণে নির্বাচনের কারিগরি ও আইনি বিষয়গুলো হাতে-কলমে শেখানো হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here