নাগরপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

0
160
নাগরপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল / ছবি - এই বাংলা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :


টাঙ্গাইলের নাগরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে নাগরপুর উপজেলা বীরমুক্তিযোদ্ধা আহ্বায়ক কমিটির উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী রবিউল আউয়াল লাভলু।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, জেলা বীর মুক্তিযোদ্ধা আহ্বায়ক মো. আব্দুল খালেক মন্ডল, নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাকী, পাকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সিদ্দিকসহ জেলা ও উপজেলার বিভিন্ন বীর মুক্তিযোদ্ধা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রধান অতিথির বক্তব্যে রবিউল আউয়াল লাভলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তাঁর আহ্বানেই বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধে। তিনি মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য।

দোয়া মাহফিল শেষে রবিউল আউয়াল লাভলু দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নাগরপুর সদর বাজারে দোকানে দোকানে গিয়ে গণসংযোগ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here