মানিকগঞ্জ-১: জামায়াত প্রার্থী ডাঃ আবু বকর সিদ্দিক ইশতেহারে “সংখ্যালঘু” শব্দ ডিলিটের প্রতিশ্রুতি

0
384
মানিকগঞ্জ-১ আসনে সংখ্যালঘু শব্দটিকেই ডিলিট করার ইশতেহার করলেন জামায়াত প্রার্থী ডাঃ আবু বকর সিদ্দিক / ছবি - এই বাংলা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

 

মানিকগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডাঃ আবু বকর সিদ্দিক তার নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু শব্দটি ডিলিট করার ঘোষণা দিয়েছেন।

গত বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নাজমুন আরা সুলতানার মাধ্যমে মানিকগঞ্জে অনুষ্ঠিত লটারির মাধ্যমে আসন ভাগাভাগি শেষে বৈধ ১৯ প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এদের মধ্যে ডাঃ আবু বকর সিদ্দিক মানিকগঞ্জ-১ আসনের জন্য দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন।

পরের দিন বৃহস্পতিবার তিনি ঘিওর উপজেলার বিভিন্ন এলাকা এবং ঘিওর বাজারে নেতা-কর্মীদের সঙ্গে নির্বাচনী প্রচারণা ও ভোট প্রার্থনায় অংশ নেন। এই সময় ঘিওর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি তার ইশতেহারের বিষয়গুলি তুলে ধরেন।

ডাঃ আবু বকর সিদ্দিক বলেন, “আমার ইশতেহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ‘সংখ্যালঘু’ শব্দটি মানিকগঞ্জ-১ আসন থেকে ডিলিট করা। এখানে ধর্ম, বর্ণ বা যেকোনো শ্রেণীভেদাভেদের বৈষম্য থাকবে না। আমরা বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে চাই।”

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here