নির্বাচিত হলে এক টাকাও হারাম পকেটে ঢুকবে না: ডা.সুলতান আহমেদ

0
277
বরগুনা-২ আসনে জামায়াত প্রার্থী ডা. সুলতান আহমেদের নির্বাচনী জনসভা / ছবি - এই বাংলা

বামনা প্রতিনিধি :

 

বরগুনা-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদ বৃহস্পতিবার বিকেল ৪টায় বামনা উপজেলার হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা করেন।

সভায় ডা. সুলতান আহমেদ বক্তব্যে বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে আপনারা ভোটের মাধ্যমে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন। আমাকে বরগুনা-২ আসনে নির্বাচিত করলে এক টাকাও হারাম আমার পকেটে ঢোকার সুযোগ থাকবে না, ইনশাআল্লাহ।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জনসভা সভাপতিত্ব করেন বামনা উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা সাইফুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মহিবুল্লাহ হারুন। এছাড়া উপস্থিত ছিলেন এ্যাড. সৈয়দ আলহাজ্ব মর্তুজা আহসান মামুন, ডৌয়াতলা যুব বিভাগের সভাপতি মোঃ সোহেল তানভীর এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ব্যাপক অংশগ্রহণ করেন এবং প্রার্থীর প্রতি সমর্থন প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here