যশোর-৩ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী খবির গাজীর নির্বাচনী প্রচারণা শুরু

0
268
যশোরে লাঙলের প্রচারণা শুরু / ছবি - এই বাংলা

যশোর প্রতিনিধি :

যশোর-৩ (সদর) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী খবির গাজী উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার বিকেলে জেলা জাতীয় পার্টির কার্যালয় থেকে ঢাক-ঢোলের তালে তালে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

প্রচারণা শুরুর আগে দলীয় কার্যালয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় খবির গাজী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আমরা নির্বাচনে নেমেছি বিজয়ের জন্য। জনগণের সেবা করার মানসিকতা নিয়েই মাঠে আছি। আপনারা সুসংগঠিত হয়ে পাড়ায়-পাড়ায়, মহল্লায়-মহল্লায় লাঙল প্রতীকের বার্তা পৌঁছে দিন।”

তিনি আরও বলেন, “নির্বাচনী কাজের জন্য যেকোনো প্রয়োজন হলে আমাকে জানাবেন। আমরা ঐক্যবদ্ধভাবে এই লড়াইয়ে জিততে চাই।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মিছিলে প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনার পাশাপাশি নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

প্রথম দিনের প্রচারণায় খবির গাজীর সঙ্গে ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সরু, সাবেক ভাইস প্রেসিডেন্ট মাহাবুব আলম বাবুল, জেলা আহবায়ক আজিজুর রহমান আজিজ, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব মুফতি ফিরোজ শাহ্, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান হিরন, সদর উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি শফিয়ার রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক আব্বাস আলী মোল্যা, যুব সংহতির সম্পাদক ইদ্রিস আলীসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here