চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিনের ধানের শীষ প্রতীকের সমর্থনে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল মিরসরাই উপজেলা শাখার আয়োজনে এই সম্মেলনে উপজেলার বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামারা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, “ওলামা মাশায়েখরা সমাজের দর্পণ এবং জাতির বিবেক। মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় ওলামা সমাজের ভূমিকা অপরিসীম। মিরসরাইয়ের সর্বস্তরের মানুষ আজ ধানের শীষ প্রতীকের দিকে তাকিয়ে রয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
” তিনি আরও বলেন, “নির্বাচনে জয়ী হলে মিরসরাইকে একটি আধুনিক, শান্তিময় এবং ধর্মীয় সম্প্রীতির মডেলে পরিণত করা হবে।”
ওলামা দলের স্থানীয় নেতৃবৃন্দ জানান, নুরুল আমিন একজন পরীক্ষিত জননেতা। তাঁর নেতৃত্বে মিরসরাইয়ে উন্নয়ন ও ন্যায্যতা প্রতিষ্ঠা সম্ভব হবে। সম্মেলনে উপস্থিত মাশায়েখরা উপজেলার প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়ার শপথ নেন।
উপজেলার স্থানীয় মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে মিরসরাইয়ের বিভিন্ন কওমি ও আলিয়া মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম এবং ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যাণ এবং ধানের শীষের বিজয়ের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

