পিরোজপুর-১: ধানের শীষ প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের প্রচারণা ও গণসংযোগ

0
154
শিকদার মল্লিক ইউনিয়নে ধানের শীষের প্রার্থীর গণসংযোগ ও প্রচারণা / ছবি - এইড বাংলা

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন বৃহস্পতিবার বিকেলে শিকদার মল্লিক ইউনিয়নের পাঁচপাড়া বাজারে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন।

প্রচার কার্যক্রমের অংশ হিসেবে তিনি এলাকার সাধারণ ভোটার ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিকেলে পাঁচপাড়া বাজারে পৌঁছালে স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা তাকে স্বাগত জানান। এরপর তিনি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং ধানের শীষ প্রতীকের বিজয় ও ভোট প্রার্থনা করেন।

অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “এলাকার উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের জয় একমাত্র বিকল্প। নির্বাচনী কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রশাসন ও জনসাধারণের সহযোগিতা কামনা করছি।”

এই সময় তার সঙ্গে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দিনে সারাদিন চলা প্রচারণায় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। কর্মসূচি শেষে অধ্যক্ষ আলমগীর হোসেন স্থানীয় ভোটারদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here