নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুর পক্ষে ধানের শীষ প্রতীকের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে নাগরপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নির্বাচন পরিচালনা কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা চত্বর ও সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত থাকে পুরো এলাকা। র্যালিতে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
র্যালিতে আরও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক মো. ফারুক আহম্মেদ খান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, যুবদলের (ভারপ্রাপ্ত) সদস্য সচিব মো. নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, সাধারণ সম্পাদক গোলাম মওলা মোস্তফা, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও র্যালিতে অংশ নেন।
নেতারা জানান, নির্বাচনের দিন পর্যন্ত ধানের শীষ প্রতীকের পক্ষে ধারাবাহিকভাবে গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

