নীলফামারীতে রিনো–রকি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রামনগরের জয়

0
187
নীলফামারীতে রিনো-রকি আন্ত-ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :

 

নীলফামারীতে অনুষ্ঠিত রিনো–রকি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল ম্যাচে ট্রাইব্রেকারে জয় পেয়েছে রামনগর ইউনিয়ন ফুটবল দল। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ধোবা ডাঙ্গা মাঠে পর্ণকুটির ক্লাবের উদ্যোগে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ইটাখোলা ইউনিয়ন ও রামনগর ইউনিয়ন ফুটবল দল। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় ট্রাইব্রেকারে গড়ায় ম্যাচটি, যেখানে রামনগর ইউনিয়ন দল বিজয়ী হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন নীলফামারী–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, জেলা জজ কোর্টের জিপি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম এবং পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবদ্ধ করে এবং সামাজিক সম্প্রীতি গড়ে তোলে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে তাদের মাঠমুখী করার বিকল্প নেই। এ ধরনের ক্রীড়া আয়োজন আরও বাড়ানো দরকার।

এ সময় জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তার, গোড়গ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দিপু সিদ্দিকীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here