কুড়িগ্রাম প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুড়িগ্রাম জেলা শাখা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম জেলা শহরের কলেজমোড় এলাকার গ্র্যান্ড অ্যাসেম্বলি হলে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কুড়িগ্রাম-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মো. মাহবুবুল আলম সালেহী।
তিনি বলেন, জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোট কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রত্যাশা করে। এ ক্ষেত্রে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরপেক্ষ ভূমিকা রেখে সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে বলে তারা আশা করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ব্যারিস্টার সালেহী আরও বলেন, নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, তবে কুড়িগ্রামের চারটি আসনের কোনোটি না পেলেও জামায়াতে ইসলামী বা ১০ দলীয় জোটের কোনো আক্ষেপ থাকবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জামায়াত প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-৪ আসনের প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান, জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. আজিজুর রহমান সরকার, জেলা সেক্রেটারি মো. নিজাম উদ্দিন, সাবেক আমীর মো. আব্দুল মতিনসহ দলের অন্যান্য নেতাকর্মী। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

