সংস্কারের পক্ষে গণভোটেই দেশ বদলানো সম্ভব: স্বাস্থ্য উপদেষ্টা

দেশটাকে পাল্টে দিতে গণভোটে হ্যাঁ দিতে হবে

0
158
জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গণভোটের পক্ষে প্রচারণায় নূরজাহান বেগম / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সংস্কারের পক্ষে অবস্থান নিলেই দেশ পরিবর্তন করা সম্ভব। সুন্দর সমাজ গঠন ও নতুন প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সংস্কারের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে।

রোববার বিকেলে নাটোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গণভোটের পক্ষে প্রচারণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, দেশকে নতুনভাবে গড়ে তুলতে আসন্ন গণভোটে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।

তিনি আরও বলেন, মানুষ শান্তিতে বসবাস করতে পারে—এমন একটি রাষ্ট্রই সবার প্রত্যাশা। অত্যাচার ও অনাচার থেকে মুক্ত থাকতে হলে সকলকে একমত হতে হবে। কল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নূরজাহান বেগম বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও বৈষম্য পুরোপুরি দূর হয়নি। ২০২৪ সালের আন্দোলনে সহিংসতা ও প্রাণহানির মতো পরিস্থিতি আর দেখতে চায় না দেশবাসী। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই গণভোটের আয়োজন করা হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশ গঠনের এই প্রক্রিয়ায় সবার অংশগ্রহণ নিশ্চিত হবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় ক্ষমতার ভারসাম্য বজায় থাকবে। দেশ পরিবর্তনের জন্য আয়োজিত গণভোটে সকল ভোটারের প্রতি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সংসদীয় ভোট প্রসঙ্গে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, সরকারি কর্মকর্তারা শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন এবং কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হবে না। পাশাপাশি ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোট দেওয়ার আগে প্রার্থীদের প্রতিশ্রুতি ভালোভাবে যাচাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত।

জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, পুলিশ সুপার আব্দুল ওহাব, সিভিল সার্জন মুক্তাদির আরেফিন, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমা খাতুন। এছাড়া বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here