ঝালকাঠি প্রতিনিধি :
‘আমার ভোট, আমার ভবিষ্যৎ’—এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠি ইয়ুথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উচ্ছ্বাস বিষয়ক এক মতবিনিময় সভা।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান হলরুমে এ কর্মসূচি আয়োজন করা হয়।
সাবেক ছাত্রনেতা ও ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. নাসিমুল হাসানের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন ঝালকাঠি ইয়ুথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অন্যতম সংগঠক ছাত্রনেতা আসিফ আল ইমরান।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি এস এম এজাজ হাসান, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আক্কাস সিকদার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মো. আনিসুর রহমান খান, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সরদার মো. সাফায়েত হোসেন এবং সাবেক ছাত্রনেতা জুলফিকার আলি মান্নু।
নির্বাচন, তরুণদের ভবিষ্যৎ ও নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ নিয়ে প্রশ্নোত্তর ও আলোচনায় অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের সদ্য সাবেক এজিএস প্রার্থী আতিকুর রহমান তানজিল, বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাম, ঝালকাঠি জেলা যুবদলের সদস্য ইয়াসিন আরাফাত মিঠু, ছাত্রনেতা মো. কবির হোসেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক আবির লস্কর, মো. ফয়সাল ও মো. মাহফুজর রহমানসহ আরও অনেকে।
বক্তারা বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে সাম্য ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে তরুণদের আরও সচেতন, উদ্যোগী ও কার্যকর ভূমিকা রাখতে হবে। ভবিষ্যতে যেন কোনো ধরনের ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে জন্য আধুনিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে—এমন রাজনৈতিক শক্তিকেই সমর্থন দেওয়া জরুরি।
তারা আরও বলেন, তরুণদের জনশক্তিতে রূপান্তর করে রাষ্ট্র পরিচালনায় অংশীদার করার পরিকল্পনা যাদের আছে এবং তা বাস্তবায়নের সক্ষমতা যাদের রয়েছে, তরুণদের উচিত সেই দিক বিবেচনা করে দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়া। আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ ভোটারদের সচেতন ও সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।
এই বাংলা/এমএস
টপিক

