বেগম খালেদা জিয়া রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন: হাবিবুর রহমান হাবিব

0
183
ঈশ্বরদীতে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় মহিলা দলের আলোচনা ও দোয়া মাহফিল / ছবি - এই বাংলা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম শীর্ষ নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ঈশ্বরদী উপজেলা ও পৌর মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ঈশ্বরদী পৌর এলাকার আলোবাগ ক্লাব মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক এবং পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, ভোটাধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সংগ্রাম করে গেছেন। অন্যায়ের কাছে কখনো মাথানত না করা এই নেত্রী ক্ষমতায় থাকাকালে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে দীর্ঘ সময় কারাবরণ করতে হয়েছে। তবে তিনি সবসময় বলতেন, বাংলাদেশের বাইরে তাঁর কোনো ঠিকানা নেই। তাঁর ইন্তেকালের পর দেশের মানুষের ভালোবাসা ও জানাজায় মানুষের ঢলই প্রমাণ করে তিনি কোনো দলের নয়, সমগ্র জাতির নেত্রী ছিলেন।

দোয়া মাহফিলে উপজেলা মহিলা দলের সভানেত্রী রোকেয়া হাসেমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোকলেসুর রহমান বাবলু এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পাবনা জেলা সাধারণ সম্পাদিকা মেহেরুন্নেসা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর মহিলা দলের সভানেত্রী রোকেয়া সুলতানা। দোয়া পরিচালনা করেন ঈশ্বরদী পৌর মসজিদের খতিব রায়হানউদ্দিন।

এ সময় উপজেলা ও পৌর মহিলা দলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা ও দেশবাসীর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here