শেরপুরে ভিন্ন ধর্মের প্রেমের পরিণতি: বিষপানে প্রেমিক–প্রেমিকার মৃত্যু

0
323
প্রেমের কারনে একযোগে বিষপানে যুবক মনির ও খ্রিস্টান তরুণীর মৃত্যু / ছবি - এই বাংলা

বিশেষ প্রতিনিধি :


শেরপুর সদর উপজেলার ১১ নম্বর বলাইয়ের চর ইউনিয়নের জংগলদী নয়াপাড়া গ্রামের মুসলিম যুবক মনিরের সঙ্গে একই উপজেলার ঝাউয়েরচর গ্রামের এক খ্রিস্টান তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

বিষয়টি জানাজানি হলে উভয় পরিবারের পক্ষ থেকেই এই সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানানো হয়।

পারিবারিক বাধা ও মানসিক চাপে ভেঙে পড়ে মনির ও ওই তরুণী। একপর্যায়ে তারা একসঙ্গে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যুবক মনির মারা যান। এরপর আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোররাতে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই খ্রিস্টান তরুণীরও মৃত্যু হয়।

ভিন্ন ধর্মের প্রেমের সম্পর্ককে ঘিরে এই মর্মান্তিক ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে ঘটনাটি স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ ও নানা আলোচনা সৃষ্টি করেছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here