বগুড়া-২ (শিবগঞ্জ) আলাদীপুর গ্রামে বিএনপি প্রার্থী মীর শাহে আলমের উঠান বৈঠক

0
155
বিএনপি মনোনীত এমপি প্রার্থী মীর শাহে আলমের উঠান বৈঠক অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

স্টাফ রিপোর্টার :

বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলাদীপুর গ্রামে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মীর শাহে আলমের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার ১১ জানুয়ারি (বিকাল ৪টা) আলাদীপুর গ্রামে আয়োজিত এ উঠান বৈঠকে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাইনুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলম।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৈঠকে মীর শাহে আলম উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে বিএনপির পাশে থাকার আহ্বান জানান এবং সবার দোয়া ও সমর্থন কামনা করেন।

উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here