রবিবার, ১১ অক্টোবর ২০২৬

দৌলতপুরে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

 

মানিকগঞ্জের দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণে পরিচালিত অভিযানে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ২ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা ইলিশ মাছ বিতরণ করা হয় স্থানীয় একটি মাদ্রাসায়।

রোববার (১১ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে উপজেলার যমুনা নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা। এ সময় মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে মৎস্যসম্পদের জন্য ক্ষতিকর ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দ করা ইলিশ মাছ দৌলতপুর উপজেলার একটি মাদ্রাসায় বিতরণ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে অবৈধভাবে মাছ আহরণবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর