রবিবার, ১১ অক্টোবর ২০২৬

সাজেক ভ্যালি সাময়িক বন্ধ ঘোষণা, পর্যটকদের ১৩ অক্টোবরের মধ্যে ছাড়ার নির্দেশ

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। অনিবার্য কারণবশত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটনকেন্দ্রটির সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর ২০২৬) রাঙামাটির জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ অক্টোবর রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটনকেন্দ্রের সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।

এ ছাড়া বর্তমানে সাজেক ভ্যালিতে অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে পর্যটনকেন্দ্রটি ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।

পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত পর্যটকদের জেলা প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর