বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

মানিকগঞ্জের হরিরামপুরে বাফুফের তরুণ রেফারি তানভীর

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

 

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের দানিস্তপুর গ্রামের তরুণ তানভীর হোসেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর রেফারি হিসেবে আত্মপ্রকাশ করেছেন।

ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি গভীর অনুরাগ থাকা এই তরুণ এখন মাঠের খেলাকে সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব নিয়েছেন।

তানভীর হোসেন দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৮ ব্যাচের শিক্ষার্থী। পড়ালেখার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে নিজ এলাকায় খেলাধুলা ও শরীরচর্চায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

বিদ্যালয়ের মাঠে স্থানীয় তরুণদের নিয়ে নিয়মিত অনুশীলন করানোর পাশাপাশি তিনি প্রতিষ্ঠা করেছেন “রাইজিং ফুটবল একাডেমি”, যার মাধ্যমে ফুটবলের প্রসারে কাজ করছেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তানভীর বলেন, “ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল একজন ফুটবলার হওয়ার। তবে পারিবারিক সিদ্ধান্তে সেই পথে এগোনো সম্ভব হয়নি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তবুও ফুটবলের প্রতি ভালোবাসা কখনো কমেনি।” তিনি আরও বলেন, “খেলোয়াড় হতে না পারলেও আমি চেয়েছি খেলাধুলার সঙ্গে যুক্ত থাকতে। তাই রেফারি হওয়ার পথ বেছে নিয়েছি, যা আমার কাছে অত্যন্ত সম্মানজনক একটি পেশা।”

তিনি জানান, গত ১৬ থেকে ২০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাফুফের রেফারি কোর্সে অংশগ্রহণ করে ফিটনেস ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে রেফারি হিসেবে স্বীকৃতি পান।

ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে তানভীর বলেন, “আমার স্বপ্ন একজন ফিফা এলিট রেফারি হওয়া। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি সৎ ও আদর্শবান রেফারি হিসেবে দায়িত্ব পালন করতে পারি।”

স্থানীয়ভাবে তার এই অর্জন তরুণদের মাঝে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করেছে বলে মনে করছেন এলাকাবাসী।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর