চট্টগ্রাম (মিরসরাই) প্রতিনিধি :
পবিত্র মাহে রামাদান উপলক্ষে মিরসরাইয়ের ঘরতাকিয়ায় ১০০ শত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন প্রবাসী হারিছ জামশেদ আলম ভূঁইয়া।
মঙ্গলবার ১৭ ই মার্চ উপজেলার হাজ্বীসরাই গ্রামে সুবিধাবঞ্চিত, অসহায় শতাধিক পরিবারের মাঝে নিজ বাড়িতে ঘরতাকিয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক আল- আইন আবুধাবী ব্যবসায়ী, সমাজসেবক হারিছ জামশেদ আলম ভূইয়া নিজ পরিবারের সদস্যদের মাধ্যমে শাড়ি,লুঙ্গি উপহার দিয়েছেন। ঈদ উপলক্ষে উপহার পেয়ে সকলে কৃতজ্ঞতা জানান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রতি বছর রমজানে আর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে নিজ এলাকায় এমন মানবিক কাজ করে যান প্রবাসী হারিছ জামশেদ আলম ভূইয়া।
এবং ভবিষ্যতেও তারই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে জানান তিনি। এ সময় প্রবাসী হারিছ জামসেদ আলম ভূইয়ার পক্ষে উপস্থিত থেকে সমাজসেবক আলী আকবর ,আবদুল আল মাসুদ সকলের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।
এই বাংলা/এমএস
টপিক

