ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যাগে পবিত্র ঈদুল ফিতর প্রধান ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে দরিদ্র অসহায়পরিবার গুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার’ ভালনারেবল গ্রুপ ফিডিং (VGF) কর্মসূচির আওতা বিনামূল্যে বিতরণ করে।
ঘিওর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সোমবার (১৬) মার্চ সকাল ১১টার সময ঘিওর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অসহায়, হতঃদরিদ্রের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঘিওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল, মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ঘিওর উপজেলা মহিলা দলের সাধারন সম্পাদক খন্দকার বনি ইসলাম, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান রিপন, শিক্ষক প্রতিনিধি মোঃ মিজানুর রহমান প্রমুখ।
এই বাংলা/এমএস
টপিক

