বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

গাজীপুরের বাসনে ফাঁকা গুলি ছুড়ে মোটরসাইকেল ছিনতাই

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
গাজীপুর মহানগর - বাসন থানা / প্রতিকি ছবি

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরের বাসন থানাধীন যোগীতলা দক্ষিণপাড়া এলাকায় ফাঁকা গুলি ছুড়ে একটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টার দিকে বাইতুন নূর জামে মসজিদের সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মো. হাবিব চৌধুরী (২৪) অনলাইন মার্কেটপ্লেস “বিক্রয় ডটকম”-এর মাধ্যমে তার মালিকানাধীন ইয়ামাহা ব্র্যান্ডের কালো রঙের অনটেস্টেড আর-১৫ মোটরসাইকেল বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে আসেন। এ সময় অজ্ঞাতনামা দুই ব্যক্তি ক্রেতা সেজে তার সঙ্গে যোগাযোগ করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

একপর্যায়ে তাদের একজন মোটরসাইকেলটি ট্রায়াল দেওয়ার কথা বলে চালিয়ে নেয়। ট্রায়াল শেষে মোটরসাইকেলের কাগজপত্র হাতে নিয়ে দু’জন দ্রুত মোটরসাইকেলে উঠে পালানোর চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে হাবিব চৌধুরী তাদের পেছনে দৌড় দেন। তখন মোটরসাইকেলের পেছনে থাকা এক ব্যক্তি তাকে ভয় দেখানোর উদ্দেশ্যে পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. হারুন অর রশিদ জানান, ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর