বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেতগাড়ী মীর শাহে আলম কারিগরি স্কুল অ্যান্ড বিএম মহাবিদ্যালয় এবং কৃষি ও মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউটে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য ও আটমূল ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আবু জাকের মাকু, কৃষি ও মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. রেজাউল ইসলাম এবং কিচক মীর শাহে আলম কলেজের অধ্যক্ষ মোস্তাফিজার রহমান।
এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক মো. আলতাফ হোসেন, মো. নজরুল ইসলাম, এম আনোয়ার, মো. আনিছুর রহমান, মো. আলমগীর হোসেন, মো. সাজু মিয়া, মো. তুহিন হোসেন, মো. রাশেদ, মোছা. আরজুমান আক্তার, মোছা. সাফিয়াসহ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে অতিথিরা শুভেচ্ছা জানিয়ে নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান জানান। তারা শিক্ষার্থীদের নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে অধ্যবসায়, সময়ানুবর্তিতা এবং দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে উচ্চশিক্ষা ও কর্মজীবনে সফলতার জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করার পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এই বাংলা/এমএস