বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

মিরসরাইয়ে ‘অদম্য সেরাদের সেরা’ প্রতিযোগীতায় ৭তম আসরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত 

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

মিরসরাই প্রতিনিধি :

মিরসরাইয়ে ‘অদম্য সেরাদের সেরা’ প্রতিযোগীতার ৭তম আসরের লিখিত পরীক্ষায় ৬৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শুক্রবার ১৪ ই নভেম্বর মিঠাছরা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষায় উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের গুলোর ৬৭ জন মেধাবী শিক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেয়।

এ সময় পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন মিঠাছড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম, প্রজন্ম মিরসরাইয়ের পরিচালক প্রকৌশলী ওমর ফারুক, সভাপতি রহিম উদ্দিন, স্বপ্নের খৈয়াছড়ার প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদ হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন অদম্য যুব সংঘের পরিচালক এনামুল হক সোহাগ, সাবেক সভাপতি নিয়াজ মোহাম্মদ সাজিদ, সভাপতি মঞ্জুর আলম ভূঁইয়া, সিনিয়র সহ সভাপতি দিদারুল আলম, সহ সভাপতি নাজমুল হাসেন, যুগ্ম সম্পাদক তারিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ নিশান, অর্থ সম্পাদক মুজাহিদ, পাঠাগার সম্পাদক রিয়াদ উদ্দিন রনি, দুর্যোগ মোকাবিলা সম্পাদক মাইনুল, সদস্য আরিফ হোসেন ও সমাজকর্মী আব্দুল্লাহ, হোসেন ইমাম সহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় সংগঠনের পরিচালক এনামুল হক সোহাগ বলেন,উপজেলার প্রায় ৪০ টা মাধ্যমিক বিদ্যালয়ের ৬৭ জন মেধাবী শিক্ষার্থী এবারের প্রতিযোগিতায় অংশ নিতে লিখিত পরীক্ষা দিচ্ছে, এখান থেকে সেরা ২০ জন মৌখিক পরীক্ষায় অংশ নিবে এরপর নির্বাচিত হবে মিরসরাইয়ের মাধ্যমিকের আইডল।

সংগঠনের সভাপতি মঞ্জুর আলম ভূইয়া বলেন,মূলত শিক্ষার্থীরা যাতে বড় পরিসরে গিয়ে প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে এ জন্য আমাদের এ আয়োজন,আমাদের প্রশ্ন পত্র থেকে শুরু করে ভাইভা পর্যন্ত ভিন্ন ভাবে সাজানো যা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় সহায়ক হবে।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর