শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

ভাঙ্গার জামায়াতে ইসলামীর যোগদান সভা, নতুন করে তিন শতাধিক মানুষের অন্তর্ভুক্তি

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
ভাঙ্গায় জামায়াতের যোগদান সভা, তিন শতাধিক নেতাকর্মীকে ফুলেল বরণ / ছবি - এই বাংলা

স্টাফ রিপোর্টার :

 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় আয়োজিত এ সভায় বিভিন্ন রাজনৈতিক দল ও নানা শ্রেণি-পেশার তিন শতাধিক মানুষ আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

নুরুল্লাগঞ্জের একটি স্থানীয় মাঠে অনুষ্ঠিত এই সভা বিপুল জনসমাগমে জনসভায় রূপ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ মোহাম্মদ নুরুল হুদা এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন মোহাম্মদ আরমান শরীফ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সারোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মজলিসে শূরা সদস্য ও বিশিষ্ট পেশাজীবী নেতা রিপন সিকদার। তিনি নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে দলীয় আদর্শ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নবাগতদের পক্ষে বক্তব্য রাখেন ক্বারী মো. সেলিম খান ও মাওলানা সিরাজ শেখ। তারা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জামায়াতে ইসলামীর স্বচ্ছতা, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক রাজনীতির আদর্শ তাদের অনুপ্রাণিত করেছে। দেশের শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় তারা জামায়াতের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং নতুন যোগদানকারীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ঐতিহ্যবাহী খেজুরি (তবারক) বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জামায়াতের ক্রীড়া সম্পাদক ফরিদুল হুদা, ভাঙ্গা পৌর জামায়াতের আমির মোহাম্মদ এনায়েত হোসেন, ফিরোজ কবিরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর