শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

নীলফামারী জেলার ৪ জন এমপির সংবর্ধনা ঈদ উৎসব ও মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

 

ডিমলা উপজেলা সমাজকল্যাণ পরিষদের সভাপতির আয়োজনে অ্যাডভোকেট মু,মামুনুর রশিদ পাটোয়ারী সভাপতিত্বে ২৩ মার্চ (সোমবার) সন্ধ্যায় নাউতারা আবিউন্নেছা হাইস্কুল মাঠে নীলফামারী জেলার ৪জন নবনির্বাচিত এমপি গণের এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার এমপি সংসদ সদস্য নীলফামারী-১ ও জেলা আমির-নীলফামারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডঃ আল-ফারুক আব্দুল লতিফ এমপি নীলফামারী-২ নীলঃ সদর মাওঃ ওবাইদুল্লাহ সালাফী এমপি নীলফামারী-৩ (জলঢাকা), হাফেজ আব্দুল মু্নতাকিম এমপি নীলফামারী-৪(সৈয়দপুর-কিশোরগঞ্জ)।

উদ্বোধক ছিলেন ডক্টর খায়রুল আনাম,বিশিষ্ট শিক্ষাবিদ নীলফামারী, স্বাগত বক্তা মোঃ রেজাউল করিম, শুভেচ্ছা বক্তা মোঃ মোজাম্মেল হক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন অধ্যাপক মাওঃ মুজিবুর রহমান উপজেলা আমির, অধ্যাপক মাওঃ কাজী হাবিবুর রহমান, উপজেলা নায়েবে আমির, কাজী রোকনুজ্জামান বকুল, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখা। আল হাসান, গোলাম রাব্বানী, সাজেদুল ইসলাম প্রমুখ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে নাশিদ পরিবেশন করেন ইসলামিক সংগীত শিল্পী, বাংলাদেশের খ্যাতিবান শিল্প গোষ্ঠীদের মধ্যে হ্যাভেন টিউন এর আন্তর্জাতিক মানের নাশিদ শিল্পী গাজী আনাস রওশন ও তার দল, সারা জাগানো সংগীত শিল্পী এ্যাডভোকেট রোকনুজ্জামান ও তার দল।

ভয়েস কালচারাল সেন্ট্রার দিনাজপুর এর রেজওয়ানুল হক লেলিন ও তার দল ও আরো সংগীত ও অভিনয়ে ছিলেন নীলাঞ্চল শিল্প গোষ্ঠী নীলফামারী।

সংবর্ধনা শেষে এমপিগণ তাদের বক্তব্যে বলেন, আমরা স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে কাজ করতে চাই এবং জনগণ আমাদেরকে যে দায়িত্ব অর্পণ করেছেন এই দায়িত্ব পালন করার জন্য জনগণের নিকট সহযোগিতা দোয়া চাই।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর