শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে জামায়াত ও ১০ দলীয় জোটের গণমিছিল ও পথসভা

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দশ দলীয় জোটের গণমিছিল ও পথসভা / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :

 

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে বনপাড়া বাজার এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন নাটোর-৪ আসনে জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল হাকিম। গণমিছিলে প্রায় ছয় হাজারের বেশি নেতাকর্মী অংশ নেন।

গণমিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় মাওলানা আব্দুল হাকিম বলেন, তার দীর্ঘ রাজনৈতিক জীবনে চাঁদাবাজি, জুলুম কিংবা নির্যাতনের কোনো অভিযোগ নেই। তিনি নির্বাচিত হলে প্রশাসনিক ও উন্নয়নের সুবিধার্থে বড়াইগ্রাম ও বনপাড়া এলাকাকে পৃথক দুটি উপজেলা হিসেবে বাস্তবায়নে ভূমিকা রাখবেন বলে অঙ্গীকার করেন। এ সময় তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

পথসভায় আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মোজ্জাজ নাঈম, নাটোর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ও বড়াইগ্রাম উপজেলা প্রধান সমন্বয়ক জিএম আক্কাস আলী (তাহাস), উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, নায়েবে আমির সিরাজুল ইসলাম কোরবান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বাবর আলী, বনপাড়া পৌর জামায়াতের আমির মীর মো. মহীউদ্দীনসহ জামায়াত ও ১০ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এই বাংলা/এমএস

টপিক 

 

এই সম্পর্কিত আরো খবর