রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

ডিমলায় বিএনপির তৃণমূল পর্যায়ে সদস্য সংগ্রহ চলছে

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
ফাইল ফুটেজ

নূরে আলম বাবু, নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীর ডিমলা উপজেলার ৫নং গয়াবাড়ী ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন হয়েছে। রোববার (১৯ অক্টোবর) দুপুরে ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে এ কার্যক্রমের সূচনা করা হয়।

 

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

 

জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরীন ইসলাম চৌধুরী তুহিনের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক বাচ্চু প্রধানের নেতৃত্বে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, শেফাউল জাহাঙ্গীর আলম সেপু, মুক্তার হোসেন, অধ্যাপিকা সেতারা সুলতানা ও রাব্বানী প্রধান।

এ ছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী সভায় যোগ দেন।
সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর