শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

নাটোরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নের লক্ষ্যে নাটোরে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে জেলা প্রশাসন ও নাটোর পৌরসভার আয়োজনে পরিচ্ছন্নতা অভিযান, ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নাটোর পৌরসভার পৌর প্রশাসক শামীম হোসেন, সিভিল সার্জন ডা. মশিউর রহমান, নাটোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হাসানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সবাইকে সচেতন হতে হবে। প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর