বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

ঘিওরে বিএনপি নেতাকর্মীদের সাথে সংসদ সদস্য জিন্নাহ কবীরের মতবিনিময় সভা

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

মানিকগঞ্জের ঘিওরে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৬টায় ঘিওর উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর। বৈঠকে এলাকার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া এবং দলীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মুস্তাক হোসেন দিপু, ঘিওর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার, সাবেক সহসভাপতি আবু কাউসার রেজা ও আব্দুল আলীম খান মনোয়ার।

এছাড়াও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূইয়া ও মিজানুর রহমান খান কুদরত এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি হাবিবুর রহমান হাবিব সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মতবিনিময় সভায় অংশ নেন।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর