বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচি: রেলগেটে অবস্থান, মিছিল ও পথসভা অনুষ্ঠিত

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবদল শহরের রেলগেট এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টা থেকে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। পরে দিনভর অবস্থান কর্মসূচি শেষে দুপুরে রেলগেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাজারের ১ নম্বর গেট এলাকায় গিয়ে পথসভায় পরিণত হয়।

কর্মসূচির অংশ হিসেবে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু ফেসবুক লাইভের মাধ্যমে নেতাকর্মীদের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার আহ্বান জানান। তার আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সমাবেশে বক্তারা রাজনৈতিক পরিস্থিতি ও সংগঠনকে ঘিরে নানা বক্তব্য তুলে ধরেন। তারা সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি দলীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েলের সভাপতিত্বে এবং আতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর