সিংড়ায় গবাদিপশুর লাম্পি স্কিন রোগ প্রতিরোধে টিকা ক্যাম্পেইন অনুষ্ঠিত
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
সোমবার, ১৫ জুন, ২০২৬
নাটোর প্রতিনিধি :
নাটোরের সিংড়া উপজেলায় গবাদিপশুর লাম্পি স্কিন রোগ প্রতিরোধে টিকা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) সকাল ৬টায় উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের পাকিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাশরিফুল ইসলাম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. ইউনুস আলীসহ প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাশরিফুল ইসলাম বলেন, লাম্পি স্কিন রোগ ও ক্ষুরা রোগ গবাদিপশুর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব রোগ থেকে পশুসম্পদকে সুরক্ষিত রাখতে নিয়মিত টিকাদানের কোনো বিকল্প নেই।
তিনি আরও জানান, সিংড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ইউনিয়ন ও খামার পর্যায়ে নিয়মিত টিকা ক্যাম্পেইন এবং টিকাদান কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি খামারিদের প্রয়োজনীয় পরামর্শ ও সেবা প্রদানেও বিভাগটি কাজ করে যাচ্ছে।
প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা খামারিদের নির্ধারিত সময় অনুযায়ী পশুদের টিকা দেওয়ার আহ্বান জানান, যাতে রোগের বিস্তার রোধ করে গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা যায়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।