ঝালকাঠিতে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। এ সময় ঝালকাঠি পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পৌরসভা কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার ঠেকাতে শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হবে। একই সঙ্গে মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা তৈরিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।
পৌর প্রশাসক জুলিয়া সুকায়না জানান, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকবে।
এই বাংলা/এমএস