ঝালকাঠির কাঁঠালিয়ায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিডি (ভিডব্লিউবি) কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় সদর ইউনিয়নের মোট ২৩৪ জন নিবন্ধিত সুবিধাভোগীর প্রত্যেকের হাতে নির্ধারিত পরিমাণ চাল তুলে দেওয়া হয়।
চাল বিতরণ কার্যক্রমে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা দীপংকর চন্দ্র শীল। এ ছাড়া উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. জয়নাল আবেদিন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান বাদলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউনিয়ন পরিষদের সদস্যরা।
চাল বিতরণকালে ট্যাগ অফিসার দীপংকর চন্দ্র শীল বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় সঠিক সুবিধাভোগীদের হাতে স্বচ্ছতার সঙ্গে খাদ্যসহায়তা পৌঁছে দিতে কাজ করা হচ্ছে। সুবিধাভোগীরা সুশৃঙ্খলভাবে চাল গ্রহণ করায় তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
এই বাংলা/এমএস