পাবনা প্রতিনিধি :
পাবনার সাঁথিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে আরমান হোসেন রাফি (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলার ধোপাদাহ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রাফি ওই গ্রামের আজমল হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে পুকুরপাড়ে খেলাধুলা করছিল রাফি। একপর্যায়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। পরে অন্য শিশুদের তথ্যের ভিত্তিতে পুকুরে খোঁজাখুঁজি করে রাফিকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর দ্রুত সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এই বাংলা/এমএস
টপিক