কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মোছা. রাশেদা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৫ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার তিলাই স্কুলের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদা খাতুন দক্ষিণ ছাট গোপালপুর শালমারা গ্রামের বাসিন্দা এবং রুস্তম আলীর স্ত্রী।
স্থানীয়দের ভাষ্যমতে, সড়কের পাশে কাজ করার সময় ধামেরহাট দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাশেদা খাতুনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।
দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক মো. বেলাল হোসেনকে (২০) প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে। তিনি উপজেলার পশ্চিম ছাট গোপালপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই বাংলা/এমএস
টপিক