মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

পটুয়াখালীর আউলিয়াপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১১ সদস্যের পরিবার নিঃস্ব

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বুধবার, ৩ জুন, ২০২৬

পটুয়াখালী প্রতিনিধি :

 

পটুয়াখালীর আউলিয়াপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আউলিয়াপুর (পঁচা কোরালীয়া) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জনাব মোঃ আব্দুল হক মোল্লার বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

অগ্নিকাণ্ডে পরিবারের একটি বসতঘর মুহূর্তের মধ্যে আগুনে ভস্মীভূত হয়ে যায়।

জানা যায়, অগ্নিকাণ্ডের সময় ঘরে থাকা আসবাবপত্র, নগদ অর্থ, মূল্যবান কাগজপত্র, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় সকল সামগ্রী আগুনে পুড়ে যায়। পরিবারের সদস্যরা প্রাণ নিয়ে বের হতে পারলেও পরনের কাপড় ছাড়া তাদের আর কিছুই অবশিষ্ট নেই।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন মোঃ সাইফ উদ্দিন হাসান ও মোঃ ওমর ফারুক মোল্লাসহ মোট ১১ জন। আকস্মিক এই অগ্নিকাণ্ডে পরিবারটি চরম মানবিক সংকটে পড়েছে এবং কার্যত নিঃস্ব হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘরের কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। অল্প সময়ের মধ্যেই ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। এলাকাবাসী সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি এবং সরকারি-বেসরকারি সংস্থার কাছে পরিবারটির জন্য জরুরি সহায়তার আবেদন জানিয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর