বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
পুকুরে ডুবে শিশুর মৃত্যু |প্রতীকী ছবি

নাটোর প্রতিনিধি :

 

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে পুকুরে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা মালয়েশিয়া প্রবাসী আব্দুল মমিনের দুই ছেলে তামিম (১২) ও ফাহিম (১৩)। দুই শিশু মায়ের সাথে বড় আদিমপুর নানার বাড়িতে বসবাস করছিল।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরিবারের বরাত দিয়ে সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু তামিম ও ফাহিম। বেশ কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

দুপুর ২ টার দিকে পুকুরের পানিতে দুই ভাইকে ভাসতে দেখে স্থানীয়রা। পুকুর থেকে দুই ভাইকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর