বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ২২ মার্চ, ২০২৬
সড়ক দুর্ঘটনা / প্রতিকি ছবি

নাটোর প্রতিনিধি :

 

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় জুলফিকার নামে এক প্রকৌশলী নিহত হয়েছে।

বনপাড়া হাইওয়ে পুলিশ জানায়,ঢাকার একটি বেসরকারি প্রতিষ্টানে কর্মরত প্রকৌশলী জুলফিকারের আগামিকাল বিয়ের আয়োজন চলছিলো।

সকালে বোন-দুলাভাইকে নিতে নিজেই প্রাইভেট কার চালিয়ে পাবনার দাশুড়িয়া থেকে নাটোরের বনপাড়ায় যাচ্ছিালেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পথে বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোড়ে ধাক্কা। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচরে ট্রাকের নিচে ঢুকে যায়।

ঘটনাস্থলেই নিহত হন জুলফিকার।খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।এ ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর