বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

দৌলতপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শনিবার, ১১ জুলাই, ২০২৬

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

 

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্থানীয়ভাবে কবিরাজের মাধ্যমে চিকিৎসার চেষ্টা করা হলেও পরে অবস্থার অবনতি হলে তার মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ স্থানীয় মুহাম্মদ আনসার হুজুরের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সাপের কামড়ের পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরিবর্তে স্থানীয়ভাবে কবিরাজের মাধ্যমে চিকিৎসার চেষ্টা করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মারা যান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সাপের কামড় একটি জরুরি চিকিৎসাজনিত অবস্থা। এ ধরনের ঘটনায় কোনো ধরনের ঝাড়ফুঁক বা বিকল্প চিকিৎসার ওপর নির্ভর না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজন হলে অ্যান্টিভেনম প্রয়োগ করলে অনেক ক্ষেত্রেই প্রাণহানি এড়ানো সম্ভব।

সচেতন মহল সাপের কামড়ের ঘটনায় কুসংস্কার পরিহার করে দ্রুত সরকারি বা উপযুক্ত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর