মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

দীর্ঘ ১২ ঘণ্টা পর কুড়িগ্রামে ট্রেন চলাচল স্বাভাবিক

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় রেললাইনের ওপর বালুভর্তি ট্রাক উল্টে পড়ে প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর রেল যোগাযোগ আবারও স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে রেললাইন থেকে বালু ও ট্রাক অপসারণের পর ট্রেন চলাচল পুনরায় শুরু হয় বলে নিশ্চিত করেছে রেল কর্তৃপক্ষ।

এ বিষয়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মোহাম্মদ তসলিম আহমেদ খান জানান, দীর্ঘ সময়ের চেষ্টার পর রেললাইন সম্পূর্ণভাবে পরিষ্কার করা হয়েছে এবং বর্তমানে কুড়িগ্রামের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

জানা যায়, ওইদিন সকাল ৭টা ১০ মিনিটে রাজারহাট উপজেলার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ে। এতে কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন ট্রেন নির্ধারিত সময়ে চলাচল করতে পারেনি।

এ ঘটনায় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হয়। সন্ধ্যার পর রমনা লোকাল ট্রেন তিস্তার দিকে যাত্রা শুরু করলে ধীরে ধীরে রেল চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় যাত্রীরা জানান, রেল যোগাযোগ বন্ধ থাকায় তারা চরম দুর্ভোগে পড়েন। অনেককে বিকল্প পথে বাস, অটোরিকশা ও সিএনজিতে অতিরিক্ত ভাড়া দিয়ে স্টেশনে যেতে হয়েছে।

এক যাত্রী বলেন, ট্রেন বন্ধ থাকায় তাদের সময় ও অর্থ দুটোই নষ্ট হয়েছে এবং ঢাকায় পৌঁছাতে দেরি হবে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো খবর