বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

ডিমলায় মসজিদের ইমামের অস্বাভাবিক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

 

নীলফামারীর ডিমলা উপজেলায় এক মসজিদের ইমামের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১৫ জুলাই) গভীর রাতে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের মোনাকাশা বাইতুন নূর জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালেক ওই মসজিদের সাবেক মুয়াজ্জিন এবং ডাঙ্গাপাড়া জামে মসজিদের ইমাম ছিলেন। তাঁর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মালেক দীর্ঘদিন ধরে ধর্মীয় দায়িত্ব পালন করে আসছিলেন এবং এলাকায় একজন ধর্মপ্রাণ ও বিনয়ী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয়দের দাবি, ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক। তারা জানান, ঘটনাস্থলের কিছু আলামত, মৃত্যুর সময়কার পরিস্থিতি এবং বিভিন্ন ভিডিও ফুটেজ নিয়ে এলাকায় আলোচনা রয়েছে। তবে এসব বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না বলেও তারা মত দেন।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তদন্তের অগ্রগতি ও ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর